বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশ্মীর বিষয়ে জাতিসংঘের জরুরী হস্তক্ষেপ চায় পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

গত ক’ দিন ধরে ভারত অধীকৃত কাশ্মীরে গোলাগুলিতে এ পর্যন্ত ২০জন নিহত  ও প্রায় ৩ শ‘র মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, গোলযোগপূর্ণ কাশ্মিরকে চুপ করাতে পারবে না ভারত। পাশাপাশি তিনি কাশ্মিরে সাম্প্রতিক সহিংসতায় জনজীবনের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভারতীয় সেনাদের বর্বরতার নিন্দা জানান।

আব্বাসি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যে সংগ্রাম চলছে তাকে কোনোভাবেই সন্ত্রাসবাদ বলা যাবে না। ভারত কাশ্মিরের মুখ বন্ধ করে দিতে পারবে না। একইসঙ্গে তিনি জাতিসংঘ মহাসচিবকে কাশ্মির বিষয়ক একজন দূত নিয়োগ করার আহ্বান জানান। ভারত অধিকৃত কাশ্মিরে জাতিসংঘ তদন্ত দলকে প্রবেশ করার অনুমতি দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ এক টুইটার বার্তায় বলেছেন, “রক্তে ভেসে গেছে কাশ্মির, ছেলেরা খুন হচ্ছে আর কাশ্মিরিরা মৃতদেহ গুনছে এবং যুবকেরা কফিন বহন করছে।”

খাজা আসিফ তার ভাষায় আরো বলেন, ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ কাশ্মিরি তরুণদের নিঃশেষ করে দেয়ার পর্যায়ে রয়েছে । তিনি মনে করেন, কাশ্মিরে ভারতীয় হত্যাকাণ্ড আন্তর্জাতিক বিবেকের জন্য কলংক-স্বরূপ।

এইচজে