সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তসলিমা নাসরিনের প্রতি এক কিশোরীর খোলাচিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেমন আছেন? ধারনা করছি— ভালো নেই। আপনি কখনো ভালো থাকেন না। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। কাল একটা মৃত্যু দেখে মনটা খুবই খারাপ ছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে। মরবে তো সবাই। কী অদ্ভুত একটা ব্যাপার! মৃত্যু এমন এক সত্য যেখানে নাস্তিক-আস্তিকের কোনো ব্যাপার নেই, অদ্ভুত না? সবাই মৃত্যুমুখী!

যা বলতে এই চিঠির আয়োজন—

জানেন আপনার সাথে আমার দুয়েকটা জায়গায় খুব মিল! এ কথা শুনে অনেকে হয়তো চমকে উঠবে। কারণ, আপনি নাস্তিক আর আমি মাদরাসায় পড়েছি। মৌলবাদীদের মাদরাসায়। আপনিও অবাক হচ্ছেন না তো? ভাবছেন— তবে আর আমাদের মিল কীসের?

আছে আছে। সবচেয়ে শক্তিশালী মিলটা হলো আমাদের আত্মা ডেভিলের হোক অথবা এঞ্জেলের; একই শরীরের ভেতর আমাদের আত্মাকে স্থাপন করা হয়েছে। আমাদের শরীর নারীর শরীর।

তারপরের মিল হলো—

এক : পুরুষ সমাজকে আপনি যতটা ঘৃণা করেন আমিও আমাদের সমাজের একশ্রেণীর পুরুষকে ততটাই ঘৃণা করি।

দুই. আপনি ধর্ষণের জন্য ধর্ষককে দায়ী মনে করেন। আমিও তাই মনে করি। ভিন্নতা এটাই যে, আপনি শুধু ধর্ষককে দায়ী মনে করেন, কিন্তু আমি ধর্ষক ছাড়াও আপনি এবং আপনার মতো মানুষদেরও দায়ী মনে করি। যারা পোশাক স্বাধীনতার কথা বলে নারীর শরীরকে পণ্য বানিয়ে বিক্রি করতে চায়!

এবার বলি অমিলের কথা—

'পোশাক নয়, ধর্ষণের জন্য ধর্ষক দায়ী।' এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে আপনার একটা প্রতিবেদন ছাপা হয়েছে। এখানে এ নিয়ে কথা বলার আগে একটি কথা বলে নেই। তা হলো— আপনার মতো মানুষরা এ ধারণা কোথায় পেল যে, মৌলবাদীরা ভাবে ধর্ষণের জন্য ধর্ষক নয় বরং পোশাকই দায়ী?

আমাদের বক্তব্য তো এটা নয় যে 'ধর্ষক দায়ী নয়।' বরং আমাদের বক্তব্য— 'ধর্ষকই দায়ী তবে পোশাকেরও দায় আছে।' কারণ অশালীন পোশাক পরিহিত নারীদের দেখলে ধর্ষকরা প্রলুব্ধ হয় বেশি। তাই আমাদের মতে ধর্ষকের হাত থেকে বাঁচার জন্য শরঈ পর্দা একটা প্রটেকশন।

কিন্তু পোশাকই ধর্ষণের একমাত্র কারণ এটা কখনোই আমাদের মত নয়। কারণ, তাহলে অশালীন পোশাক পরা নারী দেখলেই পৃথিবীর সকল পুরুষই ঝাঁপিয়ে পড়ত। আমরা ধর্ষককেই আসল দোষী মনে করি। আর পর্দাকে নারীর সুরক্ষার জন্য একটি উত্তম ব্যবস্থা বলে মনে করি।

আপনি আপনার প্রতিবেদনে বেলজিয়ামের একটি প্রদর্শনীর কথা উল্লেখ করে ধর্ষণের জন্য পোশাকের যে কোনো দায় নেই তা প্রমাণের চেষ্টা করেছেন। আপনাকে আমি এ ব্যাপারে পরামর্শ দেব, শরঈ আইন মেনে চলে এমন দেশের সাথে অমুসলিম কিছু দেশের ধর্ষণের à¦