বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

‘আসানসোলের ইমাম রাশিদির প্রশংসায় পঞ্চমুখ রাহুল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রশংসা করেছেন ছেলে হারানো ইমাম ইমদাদুল হক রাশিদির।

ইমাম রাশিদীর কাজের প্রশংসায় বলেছেন, এমন ভালোবাসাই দূর করতে পারে ঘৃণা।

ছেলের মৃত্যুশোক বুকে নিয়েও শান্তির বার্তা ছড়ানোয়  তিনি ইমাম রাশিদীর এমন ভূয়সী প্রশংসা করেন।

গত মঙ্গলবার রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হারিয়ে যায় আসানসোল নুরানি মসজিদের ইমাম ইমদাদুল হক রাশিদির ছোট ছেলে সিবগাতুল্লাহ রাশিদি। একদিন পর পাওয়া যায় তার মৃতদেহ।

এই ইস্যুকে কেন্দ্র করে যেন কোনো নতুন দাঙ্গার উদ্ভব না হয় সে জন্য ইমাম রাশিদি বলেন, সবার কাছে আমার অনুরোধ, এ ঘটনা যেন নতুন কোনো দ্বন্দ্ব সৃষ্টি না করে। প্রতিহিংসা ও প্রতিশোধ যেন আর একটা প্রাণও না হারায়।

তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এ শহরে যদি আরেকটি মৃত্যুও ঘটায় কেউ তাহলে আমি  শহর ছেড়ে চলে যেতে বাধ্য হবো। তোমরা যদি আমাকে ভালোবাস তাহলে আরেকটি হতাহতের ঘটনাও ঘটাবে বলে আমার করজোড় অনুরোধ।

ওই মওলানাকে প্রশংসিত করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘সাম্প্রদায়িক ঘৃণায় সন্তান হারানোর পরও ইমাম রশিদির বার্তা প্রমাণ করে ভারতে এমন ভালোবাসাই দূর করতে পারে ঘৃণা।’

এসএস

আরো পড়ুন : হাইকোর্ট এবার ২০ জোড়া চোখের দাম ধরল ২০ কোটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ