বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, দুই পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যশোরের চৌগাছায় ‘ইয়াবা থাকার’ কথা বলে এক ব্যবসায়ীকে আটকের সময় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে এএসআই কামরুজ্জামানসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের স্বর্ণপট্টিতে সেনকো জুয়েলার্সের মালিক রবিন সেনের ছেলে রাজন সেন ওরফে বাপ্পিকে (২৫) ইয়াবা দিয়ে পুলিশ ফাঁসানোর চেষ্টা করে বলে জানা গেছে।

এ সময় ব্যবসায়ীরা তাদের ঘিরে ধরে প্রতিবাদ করে এক এসআইকে আটকে রাখে। এ ঘটনায় চৌগাছা বাজার বন্ধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। পরিস্থিতিতি শান্ত রাখতে এসআই কামরুজ্জামানসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

আনিসুর রহমান পিপিএম বলেন, স্বর্ণপট্টির ঘটনায় এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। ব্যবসায়ী সমিতির দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ২০১৬ সালে চৌগাছা বাজারের আরেক সংখ্যালঘু ব্যবসায়ীকে দোকানের মধ্যে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনা সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত হওয়ায় এএসআই সিরাজসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। ২০১৭ সালেও উপজেলার খড়িঞ্চা বাজারে ফেনসিডিল দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ