বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত

কারাগারেই খালেদা জিয়ার স্বাধীনতা দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ২৬ মার্চ। প্রতিবছর মহান স্বাধীনতা দিবস জাতির জীবনে প্রেরণায় উজ্জীবিত হওয়ার নতুন বার্তা নিয়ে আসে। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। বাঙালি জাতি প্রতি বছর এই দিবসটিকে বিভিন্ন আয়োজনে উদযাপন করে।

দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অপর দিকে বিএনপি তাদের দলের প্রধান বেগম খালেদা জিয়াকে ছাড়াই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খালেদা জিয়া ছাড়াই দিবসটি উদযাপন করছে দলটি। দুর্নীতির দায়ে জেলখানাতে থাকায় স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাও জানাতে পারেনি খালেদা জিয়া। স্বাধীনতা দিবসে এই প্রথম বেগম জিয়ার কারাবাস রয়েছেন।

কারগারে কেমন আছেন খালেদা জিয়া? সম্প্রতির তথ্য মতে, অধিকাংশ সময় চুপচাপই থাকেন বেগম জিয়া। তাঁর সময় কাটে ইবাদত-বন্দেগি আর পত্রিকা পড়ে। মাঝেমধ্যে বাধ্য হয়ে বিটিভিও দেখেন। পুরো সময়টা জুড়েই তাঁর সঙ্গে থাকেন গৃহকর্মী ফাতেমা। সেখানে দায়িত্বরত কারা মহিলা স্টাফদের সঙ্গেও আলাপচারিতায় তাঁর সময় কাটে।ৎ

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ