বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সৌদির আকাশপথ ব্যবহার করে ইসরাইলে ভারতীয় বিমান চলাচল শুরু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার সৌদির আকাশসীমা ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট  ইসরায়েল পৌঁছেছে। এর ফলে এই প্রথমবার কোনো বিমান সৌদির আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল পৌঁছালো।

এআই১৩৯ ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিঅন বিমানবন্দরে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর অবতরণ করে। খবর মিডল ইস্ট মনিটরের। ইসরায়েলের পরিবহনমন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এই প্রথম ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক স্থাপিত হলো। সৌদির আকাশসীমা ব্যবহার করে এখন থেকে প্রতি সপ্তাহে তিনটি বাণিজ্যিক ফ্লাইট ইসরায়েল পৌঁছবে। ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, দুই বছরের কঠোর পরিশ্রমের পর এই ঐতিহাসিক দিনটি এলো।

তিনি বলেছেন, সৌদির আকাশসীমা ব্যবহার করায় ভারতের সঙ্গে ফ্লাইটের সময় দুই ঘণ্টা কম লাগবে। তাই টিকিটের দামও কমবে।

ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান এল আল বর্তমানে ভারতের মুম্বাই থেকে তাদের একটি ফ্লাইট পরিচালনা করে থাকে। ওই ফ্লাইটটি এতদিন সৌদি আরব ও ইরানকে এড়াতে লোহিত সাগরের ওপর দিয়ে যাতায়াত করত।

উল্লেখ্য, এরমধ্য দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারের ৭০ বছরের নিষেধাজ্ঞা সৌদি আরব কার্যত তুলে নিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ