শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ!

নবিজির দাওয়াত ও তাবলিগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তকি হাসান: তাবলিগ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতো ত্যাগইনা স্বীকার করেছেন। শুধু মানুষকে ইসলামের পথে, এক আল্লাহর পথে আহবান করতে গিয়ে কতো লাঞ্ছনা আর অপমানের বোঝা বহন করেছেন।

এসব ইতিহাসে চোখ বুলালে গা শিউরে ওঠে। হৃদয় কেঁদে ওঠে। চোখ থেকে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ে।

একদিকে কাফেরদের লাঞ্ছনা-নির্যাতন, অন্যদিকে রাসূলের ভালোবাসা ও ধৈর্য। যে কারণে কাফেররা বলতে বাধ্য ছিলো লোকটির ধৈর্য কতো! এখনো তার নিরাশ হবার সময় হয়নি?

পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ত্যাগ স্বীকার করেছেন বলেইতো শান্তির ধর্ম ইসলাম আমাদের কাছে পৌঁছেছে।

দাওয়াত ও তাবলিগের জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ ও ধৈর্যের দিকে তাকালে দীন-ইসলামের প্রতি সামান্য হলেও দরদ হবে। দাওয়াত ও তাবলিগ নিয়ে কটাক্ষ ও নিন্দাকারীদের একটু হলেও অনুতাপ হবে।

যারা তাবলিগের মহান মেহনতের সাথে জড়িত কিংবা যারা বিভিন্ন উপায়ে মানুষকে ইসলামের পথে আহবান করতে চান, মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব তুলে ধরতে চান এই বইটি তাদের হৃদয়ে শান্তির প্রলেপ বুলাবে।

বই : নবিজির দাওয়াত ও তাবলিগ। লেখক : মাওলানা ইউসুফ কান্ধলবি রহ.
সংকলন ও অনুবাদ : মাওলানা মুস্তফা খন্দকার

বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল ইসলাম । প্রচ্ছদ করেছেন নাজমুল হায়দার
মুদ্রিত মূল্য : ২৪০ ( দুইশত চল্লিশ) টাকা মাত্র।

দিনাজপুরে মাদরাসায় আগুন; পুড়লো ১০০ শিক্ষার্থীর বই-খাতা আসবাব

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ