শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ইসরায়েল প্লেগে আক্রান্ত ইঁদুর পাঠাচ্ছে মিশরে! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানের টিভি উপস্থাপক বকর আল-আবাদি দাবি করেছেন, ইসরায়েল প্লেগে আক্রান্ত ইঁদুর পাঠাচ্ছে মিসরে। তিনি এও দাবি করেন, ইসরায়েল এবোলা ভাইরাস আবিস্কার করে এবং মিসরে ফসলে বিষক্রিয়ার মাধ্যমে আরব বিশ্বকে ধ্বংস করার উদ্যোগ নেয়।

তবে ইসরায়েল প্লেগে আক্রান্ত ইঁদুর মিসরে পাঠিয়েছিল ১৯৬৭ সালে এবং তার উদ্দেশ্যই ছিল দেশটির ফসল বিনষ্ট করা। টাইমস অব ইসরায়েল

বকর আল-আবাদি বলেন, বুবোনিক প্লেগের জীবাণু নরওয়ে থেকে সংগ্রহ করার পর তা ইঁদুরের মাধ্যমে মিসরের সিনাই প্রদেশে ছড়িয়ে দেয়া হয়। ১৯৬৭ সালে ওই ঘটনা ঘটলেও আজও এসব ইঁদুর বংশপরিক্রমায় প্লেগ রোগের জীবাণু বহন করে ফসল হানি করছে।

বকর আল-আবাদির এধরনের বক্তব্য গত ১৩ মার্চ টেলিভিশনে সম্প্রচার করা হয়। মিডিল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট তার বক্তব্য অনুবাদ করে সম্প্রচার করে।

১৯৬৭ সালের যুদ্ধে মিসরের কাছ থেকে সিনাই এলাকাটি দখল করে নেয় ইসরায়েল। ১৯৭০ সালে শান্তি চুক্তির মাধ্যমে ওই এলাকাটি মিসরের কাছে ফেরত দেয় ইসরায়েল।

বকর আল-আবাদি বলেন, এধরনের প্লেগ সংক্রামিত ইঁদুর খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। ফসল গ্রাসের সঙ্গে সঙ্গে ইঁদুরগুলো গুদামের ফসল বিনষ্ট এমনকি শিশুদের আক্রমণ পর্যন্ত করে।

টাইমস অব ইসারায়েলের এই প্রতিবেদনে বলা হয়েছে, বকর আল-আবাদির বক্তব্য সেই ঘটনার প্রতিধ্বনি তুলছে যখন ইউরোপের বিভিন্ন স্থানে ইহুদিরা প্লেগে আক্রান্ত হয়ে ব্যাপকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এধরনের মৃত্যু ইতিহাসে ‘ব্লাক ডেথ’ হিসেবে পরিচিত।

তবে বকর আল-আবাদি দাবি করেন শান্তি চুক্তি হওয়ার পরও ইসরায়েল এখনো মিসরে কৃষি খাতে ক্ষতি করে সমগ্র আরব বিশ্বের জন্যে ক্ষতিকর ফসল হানির চেষ্টা করে যাচ্ছে।

তিনি দাবি করেন, ইসরায়েল রাসায়নিক সার ও বিনষ্ট বীজ মিসরে সরবরাহের মাধ্যমে এধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করেছে যাতে দেশটির একটি ব্যাপক এলাকা অনুর্বর হয়ে পড়ে।

এবোলা ভাইরাস ইসরায়েলের একটি ‘বায়োলজিক্যাল উইপন’ বা অস্ত্র বলে দাবি করেন বকর।

বকরের দাবি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ইসরায়েল আরব দেশগুলোতে এধরনের মারাত্মক রোগের জীবাণু ছড়িয়ে দিচ্ছে।

অপরাধি আকাঙ্খা থেকেই ইসরায়েল তা করছে বলে যোগ করেন বকর। তবে জর্ডানের এই টেলিভিশন উপস্থাপক বকর আল-আবাদি এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে গোপনে নিয়ন্ত্রণের প্রচেষ্টার অভিযোগ তুলেছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ