শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ৯ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রী নিবন্ধনের জন্য নয় দিন সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ১ এপ্রিল পর‌্যন্ত নিবন্ধন করা যাবে।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

যুগ্ম সচিব জানান, নিবন্ধনের নির্ধারিত শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মাত্র ৬৮ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এখনো নিবন্ধন বাকি রয়েছেন ৫৯ হাজার ১৯৮ জন।

তাই নিবন্ধনের জন্য নয় দিন সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজব্রত পালনের ইচ্ছুকরা।

হজব্রত পালনের জন্য এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরব যেতে পারবেন বলে লক্ষ্যমাত্রা রয়েছে।

সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সময় বাড়ানো হয়েছে জানিয়ে যুগ্ম সচিব বলেন, হজযাত্রীদের পাশাপাশি হজ গাইড হওয়ার জন্য আবেদনের মেয়াদও ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করা হয়েছে।

এবারের নির্ধারিত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাবেন।

১ মার্চ থেকে সরকারি ব্যবস্থাপনায় এবং ৬ মার্চ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ