শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

‘জাতীয় নির্বাচনে একাধিক দিনে ভোটগ্রহণের সুযোগ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন একদিনেই অনুষ্ঠিত হবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।তিনি বলেন, এক দিনেই ৩০০ আসনে ভোটগ্রহণ করা হবে।

আজ (রোববার) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ আঞ্চলিক ও ৬৪ জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে কমিশন।

শনিবার দুপুরে টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা জানতে চাইলে ইসি সচিব বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে কথা বলেছেন, সেটা নির্বাচন কমিশন জানে না। গণপ্রতিনিধিত্ব আদেশ আইন সংশোধন ছাড়া একাধিক দিনে জাতীয় নির্বাচনে ভোট নেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে এখন অবধি যে ১০টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার প্রতিটিতে ভোট হয়েছে একই দিনে। কেবল গোলযোগের কারণে কোনো এলাকায় বা ভোটকেন্দ্রে ভোট স্থগিত হলে সেসব কেন্দ্রে পরে ভোট হয়েছে। তবে উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধাপে ধাপে ভোট নেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ