শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

কাঠমান্ডুতে নিহত ২৩ বাংলাদেশির প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে নিহত ২৩ বাংলাদেশির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত। একই দিন বাংলাদেশে আনার পর তাদের জানাজা অনুষ্ঠিত হবে আর্মি স্ট্যাডিয়ামে।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে মরদেহগুলো বাংলাদেশ দূতাবাসে নিয়ে যাওয়া হয়। পরে নয়টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নিহতদের স্বজন ছাড়াও সাংবাদিক, দূতাবাস ও এয়ারলাইন্সের কর্মকর্তারা জানাজায় শরিক হন। এ সময় নেপাল সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

যেসব বাংলাদেশির লাশ ফিরছে তারা হলেন- ইউএস-বাংলার উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ, কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা, যাত্রী অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, উম্মে সালমা, মিনহাজ বিন নাসির, রাকিবুল হাসান, মতিউর রহমান, রফিক উজ জামান, এফএইচ প্রিয়ক, আখি মনি, তামারা প্রিয়ন্ময়ী, আকতার বেগম, হাসান ইমাম, এসএম মাহমুদুর রহমান, ফয়সাল আহমেদ, সানজিদা হক, বিলকিস আরা, নাজিয়া আফরিন চৌধুরী, বেগম হারুন নাহার বিলকিস বানু, মো. নুরুজ্জামান।

নিহত ২৬ জনের মধ্যে যে তিন জনের লাশ শনাক্ত করা যায়নি। তারা হলেন, আলিফউজ্জামান, মো. নজরুল ইসলাম ও পিয়াস রয়।

মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমাদের যে বার্তা দিয়ে গেল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ