বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


বঙ্গবন্ধুর জন্মদিনে দুটি খুশির বার্তা এসেছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে দুটি খুশির বার্তা এসেছে।

বার্তগুলো হলো, জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ টাইগাররা।

আজ শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি সপ্ন ছিল। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা, আর এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। প্রথম সপ্নটি তার পূরণ হয়েছে। আর দ্বিতীয়টি পূরণে অবিরাম কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ