মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিজ মা’কে বন্দী রাখার অভিযোগ সৌদি যুবরাজের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান নিজ মাকে বন্দী করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

গত দু’বছর যাবত যুবরাজের মা প্রিন্সেস ফাহদা বিনতে ফালাহ আল হাতলিন নিজ বাড়িতে বন্দী। তাকে বাদশাহ সালমানের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ১৪ জন বর্তমান ও সাবেক গোয়েন্দা কূটনৈতিক এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনবিসির প্রতিবেদন অনুযায়ী গোয়েন্দা কূটনৈতিকগণ মনে করেন মুহাম্মদ বিন সালমান ৮২ বছর বয়স্ক সৌদি বাদশার উপর তার মা প্রভাব বিস্তার করতে পারে। যাতে তার একক কর্তৃত্ব ছুটে যেতে পারে এবং ক্ষমতা পরিবারের অন্যদের মাঝে বণ্টিত হতে পারে।

এছাড়াও প্রিন্সেস সৌদি যুবরাজের সংস্কার কাজের সঙ্গে পুরোপুরি একমত নন।

যুবরাজ নানান অজুহাতে তার মাকে বাদশার কাছে যেতে দিচ্ছে না। বাদশাকেও তার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না। এমনকি তিনি জানেনও না তার স্ত্রী কোথায় আছেন এবং কেমন আছেন।

তবে ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস প্রিন্সেস ফাহদার গৃহবন্দী হয়ে থাকা বা তাকে স্বামী থেকে বিচ্ছিন্ন করে রাখার সংবাদ অস্বীকার করেছে।

দূতাবাসের একজন মুখপাত্র ফাতিমা বলেন,  সংবাদটি মিথ্যা। আমাদের কেউ যদি তার সঙ্গে দেখা করতে চান তবে আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা করতে পারবো।

সূত্র : মিডল ইস্ট আই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ