বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

একই স্থানে ওয়াজ মাহফিল ও ওরস : ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া চক্কর মাঠে একই সময়ে ওয়াজ মাহফিল ও ওরস শরিফ ডাকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার ভোর থেকে আগামীকাল শুক্রবার ফজর পর্যন্ত ১৪৪ ধারা জারি বহাল থাকবে।

পুলিশ জানায়, দিরাই উপজেলার ভাটিপাড়া মাঠে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাফসিরুল কোরআন মহাসম্মেলনের ডাক দেয়। অন্যদিকে, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নূর জম্মাতের লোকজন ওই মাঠে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওরস শরিফের আয়োজনের ঘোষণা দেন।

এতে ওই এলাকায় দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপরই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ