বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


‘মাওলানা সাদ চাইলে মিনিটেই এ আগুন নেভাতে পারেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সম্প্রতি ইউরোপ সফরকালে দারুল উলুম দেওবন্দের ‍সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি লন্ডন তাবলিগি মারকাজের মজমায় মাওলানা সাদ কান্ধলভি, দেওবন্দের ফতোয়া ও বর্তমান অবস্থা সম্পর্কে একটি বক্তব্য প্রদান করেছেন।

বক্তব্যটি তাবলিগের চলমান সঙ্কট নিরসনে দারুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আলেম ওলামা ও তাবলিগের সাথীগণ।

বিশেষ ওই মজমায় দেয়া ভাষণের অডিও ইতোমধ্যেই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করছেন যাতে কর্তাব্যক্তিদের নজরে আসে।

মজমার বক্তব্যে মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি বলেন, দারুল উলুম দেওবন্দের কাছে অনেক আলেম ও তাবলিগি ভাই মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যের ব্যাপারে ফতোয়া চাচ্ছিলেন এবং তার বয়ানগুলো দেওবন্দকে শুনিয়েছেন। কিন্তু বিশেষ বিবেচনায় দেওবন্দ ফতোয়া দেয়নি।

এক পর্যায়ে যখন মাওনা সাদের বক্তব্যকে কেন্দ্র করে এখতেলাফ বা মতানৈক্য ছড়িয়ে পড়লো এবং এর কারণে মাদরাসাগুলোর মাঝে এখতেলাফ দেখা দিলো তখন অপারগ হয়ে দেওবন্দ মাওলানা সাদের ব্যাপারে ফতোয়া প্র্রদান করে।

দেওবন্দের ফতোয়ার পর তার একটি রুজুনামা দেওবেন্দে আসে। রুজুনামার ওপর দেওবন্দ একথা লিখে দেয় যে আগামীতে আপনি এধরনের বয়ান বক্তব্য থেকে বিরত থাকবেন এবং এ ধরনের বক্তব্য দ্বিতীয়বার আর পেশ করবেন না- এ শর্তে দেওবন্দ আপনার রুজুনামা গ্রহণ করছে।

একজন বাহককে এই উত্তরনামা দিয়ে নয়া দিল্লির নিজামুদ্দীনে পাঠানো হয়।

ঠিক ওই দিনই দেওবন্দে সংবাদ আসে, মাওলানা সাদ বাদ ফজরের বয়ানে তার পূর্বের বক্তব্য সমর্থন করে আবারো সেই বিতর্কিত বয়ান পেশ করেছেন। মুহতামিম সাহেব তৎক্ষণাত সেই বাহককে ফোন করে জানতে পারলেন তিনি এখনো নিজামুদ্দীন পৌঁছান নি। তখন তাকে দেওবন্দে ফিরে আসতে বললেন।

আরও পড়ুন: হকিংয়ের মৃত্যু নিয়ে যা বললেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

এর অনেক পর তার অনুসারী বাংলাদেশের ওয়াসিফুল ইলামসহ কয়েকজন দেওবন্দ আসেন। তখন মুহতামিম সাহেব বললেন, মাত্র কয়েক দিন পূর্বে মাওলানা সাদের শ্বশুর তার বয়ানের পক্ষে দলিল পেশ করে এবং তাকে শক্তিশালী করে একটি পুস্তিকা রচনা করেছেন।

তাহলে এখন আমরা জেনে বুঝে কী করে আমাদের আগের সম্মিলিত আবস্থান ও তার ব্যাপারে প্রদত্ত ফতোয়া থেকে ফিরে আসতে পারি? আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়।

আমি বলেছিলাম, আপনারা