শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

শুটকি মাছ খাওয়ার ব্যাপারে শরিয়তের হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবিত বা মৃত যেকোনো মাছ খাওয়ার ব্যাপারে শরী‘আত অনুমতি দিয়েছে।

পদ্ধতিগতভাবে কেউ তাজা মাছ রান্না করে খায়, কেউ শুটকি বানিয়ে খায় তাতে কোনো বাধা নেই।

আল্লাহ তায়ালা বলেন, ‘সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে’। সুরা মায়েদা ৯৬

রাসূলুল্লাহ সা. বলেন, সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত হালাল। আবু দাউদ হা/৮৩; তিরমিযী হা/৬৯

একইভাবে হিদল/শিদল বা চ্যাপা শুটকি মূলত পুটি, টাকি, টেংরা ইত্যাদি মাছ থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় তৈরি একধরনের দেশি খাবার। সুতরাং তা ভক্ষণে কোনো বাধা নেই।

চিংড়ি মাছ খাওয়ার ব্যাপারে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? দাঊদ আ.-এর দেহে সৃষ্ট পোকাই চিংড়ি মাছ’ বলে সমাজে যে কথা চালু আছে তার কোনো ভিত্তি আছে কি?

চিংড়ি মাছ খাওয়া জায়েজ। কারণ এটি মৎস প্রজাতির অন্তর্ভূক্ত। আল্লাহ তা‘আলা বলেন, ‘নদীর শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে’। সুরা মায়েদা ৯৬

‘দাঊদ আ.-এর দেহে সৃষ্ট পোকাই চিংড়ি মাছ’ বলে সমাজে যে কথা প্রচলিত আছে তা ভিত্তিহীন। ওই মিথ্যা ঘটনা দাঊদ আ.-এর ব্যাপারে নয় বরং আইয়ূব আ. সম্পর্কে বর্ণনা করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ