শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ভারতের রাজস্থানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  ভারতে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। এটি যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তাই রাজস্থান সরকার ১২ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস করেছে। খবর এনডিটিভির।

রাজস্থানের বিধানসভায় শুক্রবার ওই বিলটি পাস হয়। এর আগে মধ্যপ্রদেশে ধর্ষণের শাস্তির বিধান মৃত্যুদণ্ড রেখে আইন পাস করেছে। তাই রাজস্থানেও এটি আইন হিসেবে পাস হলে ভারতের দ্বিতীয় কোনো প্রদেশে শিশু ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড।

কমবয়সী মেয়েকে ধর্ষণের শাস্তি সাত বছর থেকে বাড়িয়ে ১৪ বছর ও যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে। আর যদি অল্প বয়সী গণধর্ষণের শিকার হয় এবং মারা যায়, তাহলে অপরাধীকে ২০ বছর কারাভোগ করতে হবে।

নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে রাজস্থান সরকার এ ধরনের পদক্ষেপ নিলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ