শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আবারো বাংলাদেশের হাফেজ বিশ্ব মেধা তালিকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আহসান: উত্তরার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, আত-তাসমী’ শাখার ৫ম শ্রেণীর ছাত্র হাফেয আবু রাইহান কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

আবু রায়হান কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত এর কাছ থেকে অন্যান্য পুরস্কারের সাথে পাঁচ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার পায়।

নেত্রকোনার সন্তান এ কৃতি ছাত্রের বাবার নাম হাফেয নূরুল ইসলাম ও মায়ের নাম ফাতেমা বেগম।

খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বাবা দীর্ঘদিন যাবত নিখোঁজ থাকায় তাঁর মা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। লেখাপড়ার ক্ষেত্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনও তাঁকে অনেক সহযোগিতা করে।

আজ রাত (১১ মার্চ, ২০১৮) ১২টায় সে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

এই কৃতি হাফেজকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের অনেকেই রাত ১২টায় এয়ারপোর্টে উপস্থিত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় বাঙালীরা এই স্বাধীনতার মাসে বিজয়ে আনন্দ প্রকাশ করে পোস্ট করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ