শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গা; ১০ মূলহোতা ১৪ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শ্রীলংকার ক্যান্ডিতে মুসলমানদের বিরুদ্ধে সিংহলি বৌদ্ধদের দাঙ্গার ঘটনায় সন্দেহভাজন ১০ ব্যক্তিকে ১৪ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কলম্বোয় নিয়ে যাওয়া হয়েছে। আটকদের তিনজন ক্যান্ডির ও বাকিরা বাইরের জেলার। খবর রয়টার্স - এর।

খবরে বলা হয়,  অর্থদাতাদের সন্ধানে নেমেছে দেশটির পুলিশ। সন্দেহভাজন ১০ মূলহোতা বিদেশি কোনো সহায়তা কিংবা অর্থ পেয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে দাঙ্গাকারী গোষ্ঠীর নেতা অমিথ জিওয়ান উইরাসিংহি ও আরও ৯ জনকে বৃহস্পতিবার আটক করা হয়েছে বলেও জানায় তারা।

গত রবিবার থেকে এই দাঙ্গা শুরু হয়েছে। দাঙ্গাকবলিত জনপ্রিয় পর্যটন নগরী ক্যান্ডিতে মুসলমানদের মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এখন পর্যন্ত দুই ব্যক্তি নিহত হয়েছেন।

কলম্বোতে দেশটির পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, কারা এতে অর্থায়ন করেছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, স্থানীয় কোনো রাজনীতিবিদ তাতে জড়িত কিনা এবং এতে কোনো বিদেশির যোগসাজশ আছে কিনা, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ