শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

৪ ভুয়া গোয়েন্দা পুলিশ; জনতার হাতে গণধোলাইয়ের পর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জহিরুল ইসলাম নামে এক মৎস্য ব্যবসায়ীকে গাড়িতে তুলে নগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় চার ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করেছে জনতা।

পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছে। সোমবার বেলা বারোটার দিকে শহরের রেলওয়ে স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে রিকশায় করে শহরের পলতাকান্দা গ্রামের মৎস্য ব্যবসায়ী জহিরুল ইসলাম নিজ মাছের আড়তের দিকে যাচ্ছিলেন।এসময় তাকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে তুলে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় চারজন। পরে আরেক মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলামের চিৎকারে স্থানীয় কাউন্সিলরসহ বেশ কয়েকজন গাড়িটির পিছু নেয়।

পরে স্থানীয়রা গাড়িটিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। এসময় গাড়ি থেকে নেমে একজন পালিয়ে গেলেও বাকি চারজনকে আটক করে জনতা। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে চারজনকে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক চারজনের কাছ থেকে চারটি মোবাইল সেট, একটি ওয়াকিটকি, গোয়েন্দা লেখা চারটি জ্যাকেট ও তিনটি সিম উদ্ধার করা হয়। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ