সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সুদের টাকাই প্রাণ নিল আজিজুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গত সোমবার সকালে যশোর সদর উপজেলার আন্দোলপোতায় এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। স্থানীয় এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম আজিজুর সরদার। পুলিশ ও পরিবারের ধারণা, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

নিহতের চাচা শাজাহান আলী জানান, গতকাল রোববার সন্ধ্যায় তরিকুল ইসলাম নামে একজনের কাছে পাওনা টাকা আনতে যায় আজিজুর। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি।

এদিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আজিজুর সুদের কারবার করত।

এ টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তরিকুল নামে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ