শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

১২ মার্চ হাটহাজারীতে হাইআতুল উলয়া’র বিশেষ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সাম্প্রতি বেশ কিছু ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে কওমি মাদরাসা সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া।

আগামী ১২ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন সংস্থাটির চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

জানা গেছে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে আল-হাইআতুল উলয়ার অধীনে নিবন্ধিত মাদরাসাসমূহের বোর্ড পরিবর্তন বিষয়টি বেশি গুরুত্ব পাবে।

কিছু দিন আগে চারটি মাদরাসা বেফাক বোর্ড থেকে ভিন্ন বোর্ডে যোগ দেয়ায় তারা হাইআতুল উলয়া’র অধীনে পরীক্ষা দিতে পারবে না বলে নোটিশ দিয়েছিল বেফাক। কিন্তু এ নিয়ে ভেতরে ভেতরে চলছে অসন্তোষ। বিষয়টির নিষ্পত্তির জন্য এ বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়।

আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিবৃতিতে ১৫ মে ২০১৭ তারিখে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার পর ইবতিদাইয়া’হ থেকে তাকমীল স্তরের নতুন যেসব মাদরাসা প্রত্যেক বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছে, বোর্ডের সদসদের সেগুলোর তালিকা সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: বেফাক নিয়ে ফরীদ উদ্দীন মাসঊদের অভিযোগ: যা বললেন বোর্ড নেতারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ