বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: আসছে পবিত্র রমজানুল মোবারক। মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত ও ইবাদতের মাস। এ মাস মুমিনের কাছে এক মহা আনন্দের। সারাদিন রোজা রাখা, রাতে তারাবি আর সন্ধ্যায় ইফতার আনে অনন্য আমেজ। কুরআন তেলাওয়াত ও ধর্মীয় বই পড়ে বেশ গাম্ভীর্যতায় কাটে সময়।

সে আমেজকে আরো মাহাত্মপূর্ণ করতে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম তার পাঠকদের জন্য এ মাসে উপহার দিতে চায় এক ভিন্নমাত্রিক বিশেষ সংখ্যা। যা রমজানের মাহাত্মকে আরও প্রাণবন্ত করে তুলবে ইনশাআল্লাহ।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৩০০ পৃষ্ঠাব্যাপী বৃহৎ কলেবরে বর্ণিল সংখ্যাটি সাজানো হবে নানারকম আকর্ষণীয় বিষয়বস্তুতে। থাকবে উপন্যাস গল্প ও ছড়া কবিতাও।

সাক্ষাৎকার, আত্মজীবনী এবং উঠে আসবে তারকা হাফেজদের জীবনকথা। প্রবাসে বাংলাদেশের আলেমদের সাফল্যগাথাও উঠে আসবে। থাকবে প্রতিবেদন, ফিচার ও বিশেষজ্ঞদের প্রবন্ধ নিবন্ধ।

পবিত্র রজমানুল মোবারক নিয়ে বিশেষ সংখ্যাটির জন্য আমরা ৩০০ কপির প্রি অর্ডার নেব। প্রি অর্ডার শুরু হবে আজ থেকেই। ভাগ্যবান ৩০০ অর্ডারকারী বাজারমূল্য থেকে ১০% কমে সংখ্যাটি সংগ্রহ করার সুযোগ পাবেন।

প্রি অর্ডার করার নিয়ম

প্রি অর্ডার করতে হবে মোবাইল ফোনে কল দিয়ে অথবা আওয়ার ইসলামের ফ্যান পেইজে ঠিকানা ম্যাসেজ করে।  rokomari.com ফোন করেও প্রি অর্ডার করা যাবে।

মূল্য

বিশেষ সংখ্যাটির বিক্রয়মূল্য ২৫০ টাকা। অগ্রিম অর্ডারকারীরা ১০% কমে ২২৫ [টাকায় কুরিয়ার খরচসহ] সংগ্রহ করতে পারবেন।

যোগাযোগ: ১২২/১ উত্তর মুগদা, ঢাকা ১২১৩,  newsourislam24@gmail.com

ফোন: ০ ১৭১৯-০২৬৯৮০, 01717831937 [বিকাশ]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ