রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসন ও হামলার ঘটনায় দ্রুত চার্জশিট দাবি জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যেই নারীদের স্বাধীনতা দিচ্ছে সরকার: সৌদি রাজকুমারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সম্প্রতি সৌদি আরবে নারীদেরকে মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার অনুমতি দেয়ার পর মহিলাদের আরো অনেক অধিকারের ব্যাপারে মনযোগ দিচ্ছেন দেশটির সরকার।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের এক সভায় সৌদি রাজকুমারী রিমা বিনতে বন্দর আল-সৌদ বলেন,

‘আমরা জানি নারীরা দেশের উন্নতির লক্ষ্যমাত্রা পরিবর্তন করে দিবে আর তাই আমরা তাদেরকে নানান অধিকার প্রদানের মাধ্যমে উৎসাহিত করছি। তবে নারীদের অধিকার শুধু গাড়ি ড্রাইভিংয়েই নয় বরং ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে এখন তাদের জন্য অনুমতি দিয়েছে সরকার।’

সৌদি সরকার তেল রাজস্বের পাশাপাশি অন্যান্য দিক দিয়েও নির্ভরশীল হতে চায় পরিপূর্ণভাবে। কোন ধরনের ঘাটতির মুখোমুখি না হওয়ার জন্য সামাজিক, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে বাদশাহ সালমান ঘোষণা করেছে যে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে সৌদি নারীরা গাড়ি ব্যবসা ও চালনায় অংশ নিতে পারবে।

নারী স্বাধীনতার পক্ষে সৌদি আরব সাধারণ স্পোর্টস অথরিটি এর ভাইস প্রেসিডেন্ট বলেন, এখনো নারীদের ব্যপারে গভীর চিন্তা ভাবনার বিষয় আছে। নারীরা কি তার বাড়িতে নিরাপদ বোধ করে? নারীরা যেনো পুরুষ-শাসিত সমাজে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সে দিকে লক্ষ্য করেই সরকার নারীদের নিয়ে ভাবছে। তাই আমরা সরকারকে সাধুবাদ জানাই।

সূ্ত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ