শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

২০ এতিম কন্যার গণবিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ জন এতিম কন্যার গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত বালুবাড়ীস্থ গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে ৪১তম অভিষেক অনুষ্ঠান ও শিশু নিকেতনে এসব এতিম কন্যার বিয়ের অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রথমপর্বে সভাপতিত্ব করেন- লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন ইকবাল আহম্মেদ ডন ও দ্বিতীয় পর্বে বর্তমান প্রেসিডেন্ট লায়ন জামিল আহাম্মেদ ভোলা।

এতে স্বাগত বক্তব্য রাখেন- লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ডিরেক্টর লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ। ক্লাবের শপথপাঠ করান লায়ন আলহাজ মোকারম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ক্লাবের সেক্রেটারি লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডিস্ট্রিক গভর্নর (জেলা ৩১৫ এ২,বাংলাদেশ) লায়ন ড. শরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লায়ন এমকে বাশার পিএমজেএফ, ফাস্ট ভাইস গভর্নর পিএমজেএফ লায়ন হাবিবা হাসান।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, লায়ন মো. ফকরুদ্দিন পিএমজেএফ, লায়ন মোজাম্মেল হোসেন পিডিজি, কনভেনশন চেয়ারপার্সন লায়ন আশফাক এ রহমান ও লায়ন একেএম হাসান প্রমুখ।

অনুষ্ঠানে লায়ন ইকবাল আহম্মেদ ডন গং গ্যারেলের মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন জামিল আহম্মেদ ভোলাকে ক্লাবের দায়িত্ব অর্পণ করেন। এ সময় লায়ন্স ক্লাব অব দিনাজপুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ