আওয়ার ইসলাম
মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাদ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, ‘মামনীয় প্রধানমন্ত্রী, দয়া করে আপনার মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের বাদ দিন।
আপনি চাইলেই এটা হয়। কেনো চাননা- বুঝিনা। আপনি আমার দলের মন্ত্রীদের বাদ দিলে জাতীয় পার্টি বেঁেচ যেতো। আর তা না হলে আপনি আমাদের দলের সবাইকে মন্ত্রী বানান’। রওশন এরশাদ এসময় আরও বলেন, ‘কোথাও গেলে কথা বলতে পারিনা। লজ্জা লাগে।
সাংবাদিকদের সঙ্গেও লজ্জায় কথা বলি না। তাদের এড়িয়ে চলি। তাদের প্রশ্নের জবাব দিতে পারি না। আমরা সরকারি দল না বিরোধীদল পরিস্কার করে কিছু বলতে পারি না। আপনি বিদেশে যান, সেখানে গিয়ে কি বলতে পারেন যে দেশে বিরোধীদল আছে? আমিতো দেশে বিদেশে কোথাও জোর গলায় বলতে পারি না যে জাতীয় পার্টি বিরোধীদল।’
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। এসময় তিনি যানজট, খাদ্যে ভেজাল, প্রশ্নপত্র ফাঁস, নগরীতে মশার উপদ্রপ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মসহ নানা ইস্যুতে কথা বলেন। বিরোধীদলীয় নেতার পর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে এই আলোচনায় অংশ নেন- আওয়ামী লীগ নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্টিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধান বিরোধীদলের আসনে বসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। রওশন এরশাদ হন বিরোধীদলীয় নেতা।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে জাতীয় পার্টির একজনকে মন্ত্রী এবং দু’জনকে প্রতিমন্ত্রী করা হয়। বিষটি নিয়ে বরাবরই প্রশ্নের মধ্যে পড়ে বিরোধীদল জাতীয় পার্টি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বিষয়টি তুলে ধরেন রওশন এরশাদ। আলোচনায় অংশ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাতীয় পার্টি সম্মানের সঙ্গে নেই। কোথাও গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারি না। লজ্জা লাগে।
আমরা কি সরকারি দলে নাকি বিরোধী দলে আছি?’ রওশন এরশাদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মন্ত্রিসভা থেকে আমাদের পার্টির সদস্যদের প্রত্যাহার করুন। কিন্তু সেটা হয়নি। এভাবà§