রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাছের বিয়ে গাছের সঙ্গে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গ্রীন সেভারস অ্যাসোসিয়েশন এবং বেনাউল দ্য পাইপারের উদ্যোগে এবার অনুষ্ঠিত হলো গাছে গাছে বিয়ে। রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ ভবন চত্বরে শনিবার সন্ধ্যায় এ ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন করা হয়।

এই বিয়েতে ঘটকালি করেন গ্রীন সেভারস এবং বেনাউল দ্য পাইপার নামের আলোচ্য সংগঠন দুটো। এই বিয়েতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সুলতান আহমেদ এবং চিত্রনায়ক রিয়াজ।

অভিনব এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেক নিসর্গপ্রেমী মানুষ। বিয়ের এই অনুষ্ঠানে একই সাথে বিশটি বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর উপস্থিত সবার জন্য ছিল বাতাসার আয়োজন।

প্রশ্ন আসতে পারে কীভাবে সম্পন্ন হলো গাছের বিয়ে? প্রথমে আগ্রহীরা তাদের বিবাহযোগ্য গাছ নিয়ে আসেন। এরপর তাদের পছন্দমত অন্য কারো গাছের সাথে বিয়ে দেয়া হয়। মজার বিয়েতে কোন গাছ ছেলে বা কোন গাছ মেয়ে সেই প্রশ্ন ছিল না। এছাড়াও ছিল না ধর্মের বাছবিচার। দুটো গাছের মালিকের মধ্যে একধরণের সম্পর্ক নির্মাণই ছিল এই বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্য। বিয়ের অনুষ্ঠানে ছিল ব্যান্ড পার্টির সরব উপস্থিতি।

গাছে গাছে বিয়ের এই অনুষ্ঠান জনমানুষকে গাছের প্রতি আগ্রহী করে তুলবে এবং সবুজের সমারোহে আমাদের চারপাশ আরো সহনীয় ও সুন্দর হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সময় টিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ