শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


কমিটি নিয়ে দ্বন্দ্ব; বেফাক যা করতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা লাবীব আবদুল্লাহ
খতিব, শিক্ষক ও কলামিস্ট

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বয়স প্রায় চল্লিশ৷ চার দশকের একটি প্রতিষ্ঠান৷ এই চার দশকে সফলতা ও ব্যর্থতার নানা গল্প আছে৷ আছে নানা চালচিত্র৷ আছে ত্যাগ৷ ভোগও আছে৷ সততা আছে এবং দুর্নীতির অভিযোগও৷

কর্মদক্ষ লোকদের প্রতি মূল্যায়ণ আছে এবং আছে যোগ্য লোকদের অবজ্ঞা, অবমূল্যায়ণ৷ একটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের নানা দিক থাকতেই পারে৷ এই দিক সফলতা ও ব্যর্থতার৷

বিশ্লেষকগণ বলেন, আলেমদের সংগঠন সাংগঠনিক রূপ কম পায়৷ আলেমদের সংগঠনের স্থায়িত্ব কম৷ তবে বেফাক কিছুটা ব্যাতিক্রম৷ চার দশক থেকে টিকে আছে বেফাক৷ পদ পদবী নিয়ে নানা তর্ক বিতর্ক এবং মান ও অভিমান থাকার পরও গত মজলিসে উমূমি উরফে কাউন্সিলে ১১৬ সদস্যর মজলিসে আমেলা গঠিত হয়েছে৷

সভাপতি বা সদর নির্বাচিত করা হয়েছে৷ নির্বাচিত করা হয়েছে নাজেম বা সাধারণ সম্পাদক বা সেক্রেটারি৷ ঘোষিত হয়েছে ১৫ জন সাংগঠনিক সম্পাদক৷ সহ সভাপতিও৷

বোর্ডের চেয়ারম্যান ও সচিব থাকেন সাধারণত যারা নিয়মিত বোর্ডে সময় দেন৷ কিন্তু বেফাকের সেই জাতীয় কোনো চেয়ারম্যান ও সচিব আছে কি না আমার জানা নেই৷

তবে অখ্যাত একজনকে পরীক্ষা নিয়ন্ত্রক রাখা হয়েছে৷ তিনি হয়তো খ্যাতিসম্পন্ন কিন্তু জাতি জানতে ব্যর্থ তাঁর পরিচিতি৷ সেই কমিটিতে বেফাকের মহাপরিচালক হলেন সাধারণ সদস্য৷

নবীন অনেকেই সহ সভাপতি এটি বিশেষ বিবেচানায় মনে হয়৷ কাউন্সিলের আগেই চট্রগ্রাম থেকে ঘোষিত হয়েছিলেন সহসভাপতি! কাউন্সিলে তাদের পদ বহাল রাখা হয়েছে৷

মাওলানা আনাছ মাদানী একজন সহসভাপতি৷ আল্লামা জুনাইদ বাবুনগরীর মতো দেশসেরা যোগ্য আলেম হলেন সাধারণ সদস্য!

কার্যনির্বাহী কমিটি আবার আম ও খাস৷ খাস কেন? তা নিয়েও আছে নানা প্রশ্ন৷ অনেকের জামাতাও সদস্য! এ নিয়ে কথা না বলা ভালো যেহেতু কমিটি গঠন করার আগেই নামগুলো কম্পোজ করা ছিলো৷

ইসলামি কিতাব, বয়ান ও মালফূযাতের অন্যন্য অ্যাপ

কাউন্সিলে বিরিয়ানি খাওয়ালেও ভোটের অধিকার ছিলো না কারোর৷ যেহেতু গণতন্ত্রের পদ্ধতি হারাম বা নাজায়েয বা পশ্চিমা পদ্ধতি তাই সব খাস পদ্ধতি! এইসব খাস পদ্ধতি সব সময় ঠিক নয়৷

বেফাকের ইলহাকভুক্ত মাদরাসাগুলোর লিখিত বা অন্যকোনো পদ্ধতিতে মতামত নেওয়ার পর সদস্য নিলে সমস্যা কম হতো৷ এইবার কমিটি নিয়ে যা হয়েছে তা অতীতে হয় নি৷

মাওলানা মà¦