মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাত্র ৯০০ টাকায় ফোরজি স্মার্টফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ফোরজির দুনিয়ায় প্রবেশ করেছে বাংলাদেশ। কিন্তু সবাই এই সুবিধা উপভোগ করতে পারবে না। কেননা, সবার হাতে ফোরজি নেটওয়ার্ক এনাবল হ্যান্ডসেট নেই। কারো কারো সিম হয়তো ফোরজি আপগ্রেডেডও না। অন্যদিকে সারা দেশে ফোরজি নেটওয়ার্ক বিস্তৃতও হয়নি। কিন্তু যারা ফোরজি নেটওয়ার্কের আওতায় রয়েছেন, যাদের সিম ও ফোরজি তারা এই নেটওয়ার্ক উপভোগ করতে পারেন। এজন্য চাই একটি ডিভাইস।

সবচেয়ে কম দামে ফোরজি ফোন আনলো জিভি এনার্জি নামের একটি প্রতিষ্ঠান। মডেল ই থ্রি। এটি দুনিয়ার কম দামের ফোরজি ফোন। ভারতের বাজারে এই ফোরজি ফোনটি বিক্রি হচ্ছে মাত্র ৬৯৯ রুপিতে। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় নয় শ টাকার মত। ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এই ফোনটি বিক্রি করছে।

এই ফোনটি যৌথভাবে বাজারে এনেছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান জিভি মোবাইলস এবং রিলায়েন্স জিও।

কম দামের এই ফোরজি ফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে প্রটেকটিভ গ্লাস ও টেম্পার গ্লাস আছ। এতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

৫১২ মেগাবাইট র‌্যামের এই ফোনটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডুয়েল সিমের এই ফোনটিতে ফোরজি এলটিই কানেকটিভিটি রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ