মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বরগুনার পীর মাওলানা আবদুর রশীদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার প্রসিদ্ধ পীর, চরমোনাইর সৈয়দ এসহাক কেরীম ও সৈয়দ ফজলুল করীম রহ. এর খলীফা মাওলানা আবদুর রশীদ ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দিবাগত রাত ৩টায় তাঁর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মরহুমের জামাতা মুফতি হাবিবুল্লাহ সিরাজী।

মাওলানা আব্দুর রশিদ রহ. দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৫ বছর। তিন ছেলে এবং ছয় মেয়ের জনক। পরিবার-পরিজন ছাড়াও তিনি অসংখ্য ছাত্র, ভক্ত-মুরিদান রেখে গেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছিলেন। তিনি চরমোনাই’র বর্তমান পীর সাহেবদের অন্যতম পারিবারিক মুরুব্বিও ছিলেন।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ