সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

আমার জীবনের শুরুর মুহূর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি সপ্তাহে দুদিন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ প্রকাশ হলো ১৩ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

পূর্বে তো গেল আমার আট ভাইবোনের সংক্ষিপ্ত পরিচিতি। আর আমি হলাম তাঁদের সবার ছোট। পূর্বে যেমনটা বলে এসেছি- আমার জন্ম, ৫ শাওয়াল, ১৩৬২ হিজরি সনে।

হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলি থানবি রহ. এর ইন্তিকাল আমার জন্মের প্রায় তিন মাস পূর্বে হয়েছিলো। তাই আমি ছাড়া, আমার অন্যান্য সব ভাইবোনের হজরতের যেয়ারত লাভ করার সৌভাগ্য হাসিল হয়েছে। অথবা অন্তত হযরতের মুবারক নযর তাদের উপর পড়েছিলো।

আমি উভয় সৌভাগ্য থেকে মাহরুম রয়ে গেলাম এবং আমার সব ভাইবোনের নাম স্বয়ং হযরত নিজে রেখেছেন। যদিওবা আমার নাম সরাসরি হযরতের পক্ষ থেকে রাখার প্রশ্ন ছিলো না, তথাপি যখন আব্বাজান আমার কোন বড় ভায়ের নামের দরখাস্ত পেশ করতেন, তখন হযরত থানবি রহ.পূর্বের নামের সাথে মিলিয়ে এক সাথে কয়েকটি নাম বলে দিতেন। আর বলতেন, এগুলোর মধ্য থেকে কোন একটা নির্বাচন করা যেতে পারে।

সেরকম কয়েকটি নামের লিস্টে ‘মুহাম্মদ তাকি’ও একটি ছিলো। যেটা আমার পূর্বে অন্য কোন ভায়ের নাম রাখা হয়নি। খুবসম্ভব আব্বাজান আমার নাম সেই লিষ্ট থেকেই নির্বাচন করেছেন।

যেহেতু আব্বাজান হযরত থানবি রহ.এর ইন্তেকালের পর বেশিরভাগ কাজ তাঁর প্রিয় উস্তাজ ও মুরুব্বি হযরত মিয়া সাহেব রহ.(হযরত মাওলানা সায়্যিদ আসগর হুসাইন দেওবন্দি) এর মশওয়ারায় à¦