রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’

মাওলানা মোস্তফা আজাদও চলে গেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : বাংলাদেশের প্রবীণ আলেম ঢাকার আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোস্তফা আজাদের ইন্তেকাল হয়েছে।

আজ শুক্রবার বেলা ১০টায় ঢাকার ওরিয়ন জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

আরজাবাদ মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া আওয়ার ইসলামকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওরিয়ন জেনারেল হাসপাতালে দীর্ঘ ৪ মাস চিকিৎসাধীন থাকার পর আজ হজরতের ইন্তেকাল হয়েছে।  আজ বাদ মাগরিব আরজাবাদ মাদরাসা সংলগ্ন গোলারবাগ ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, হাজার ছাত্র-শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি তার দীর্ঘদিনের মুরব্বী, সহকর্মী ও সহযোদ্ধা মাওলানা মোস্তফা আজাদের রুহের মাগফিরাত কামনায়  দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।

এর মাত্র তিন ঘণ্টা আগে আরেক ইসলামি ব্যক্তিত্ব বাংলাদেশে ইসলামি আন্দোলনের অন্যতম ব্যক্তি মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল করেন।

একই দিনে দুই মনীষীর বিদায়ে শোকে ভাসছে ধর্মপ্রাণ মুসলিম সমাজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ