শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

হযরত মুয়াজ রা. প্রতি রাসুল সা. এর ৮ উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শফিকুর রহমান
আওয়ার ইসলাম

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই সাহাবাদের নসিহত করতেন। মূল্যবান এসব উপদেশ হাদিসে বর্ণিত হয়েছে। যেগুলো মানব জীবনের পরম পাথেয়। এমনি করে একবার আল্লাহর রাসুল সা. সাহাবী হযরত মুয়াজ রা. কে কিছু মূল্যবান উপদেশ দিলেন। রাসূলুল্লাহ সা.-এর মূল্যবান সে উপদেশগুলোউল্লেখ করা হলো।

১. তোমাকে হত্যা কিংবা পুড়িয়ে ফেলাও হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।

২. তোমার পিতামাতা, পরিবার পরিজন ধনসম্পদ হতে তাড়িয়ে দিলেও তাদের অবাধ্য হবে না।

৩. ইচ্ছাকৃতভাবে কখনোই ফরজ নামাজ ত্যাগ করবেনা। স্বেচ্ছায় ত্যাগ করলে তার ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসুলের কোন দায়িত্ব থাকবে না।

৪. কিছুতেই শরাব (হারাম পানীয়) পান করবে না। যা সকল অশ্লীল কাজের মূল।

৫. সব রকমের পাপকার্য হতে নিজেকে দূরে রাখবে। তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ হবে।

৬. চরম কঠিন মুহূর্তেও জিহাদের ময়দান পরিত্যাগ করবে না।

৭. যেখানে তোমার অবস্থান, সেখানে মহামারী দেখা দিলেও সেখানেই অবস্থান করবে।
সাধ্যমত পরিবার পরিজনের প্রয়োজনে অর্থ ব্যয় করবে।

৮. সন্তানদের আদব শেখাতে তাদের উপর শাসনের লাঠি সরাবেনা এবং পরিবার-পরিজনকে সর্বদা আল্লাহর ভীতি প্রদর্শন করবে।

সূত্র : মুসনাদে আহমদ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ