বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : পৃথিবীতে প্রায় ৭৬০ কোটি মানুষের বসবাস, যার মধ্যে প্রায় ১৮০ কোটি মুসলিম রয়েছে।

এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে থেকে কে সবচেয়ে প্রভাবশালী তা নির্ণয় করা কঠিনই বটে, তবে বহু বছর ধরে বিশ্বের ৫০০ সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকা করা হয়। চলুন দেখে আসা যাক এই তালিকার শীর্ষে কে আছেন।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের মধ্যে শীর্ষ তালিকায় রাখা হয়েছে বিখ্যাত আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. শেখ আহমদ মুহাম্মদ আল-তৈয়ব।

তার প্রশাসনিক ক্ষমতার কারণেই তাকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে নির্বাচন করা হয়েছিল।

এই গ্র্যান্ড ইমামের জন্ম মিশরে ১৯৪৬ সালে। তিনি ২০০২ এবং ২০০৩ এর দিকে মিশরের গ্র্যান্ড মুফতি হিসেবে কাজ করেছেন। এরপর ২০০৩ সালে তিনি আজহার বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন।

মুসলিম সভ্যতার অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত বছর ধরে তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্বরত ছিলেন।

২০১০ সালে তৎকালীন গ্র্যান্ড ইমাম মুহাম্মাদ সায়্যিদ তান্তাওয়ির মৃত্যুর পর মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক শেখ আহমদকে আল আজহার মসজিদে গ্র্যান্ড ইমাম পদে নিয়োগ দেন। বর্তমান সময় পর্যন্ত তিনি গ্র্যান্ড ইমাম হিসেবেই কর্তব্যরত আছেন।

https://en.wikipedia.org/wiki/Ahmed_el-Tayeb


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ