মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: শ্রদ্ধেয় মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আজান শুরু হলে প্রায়ই আমাদের এলাকার কুকুর ঘেউ ঘেউ করে, আবার অনেক সময় কাঁদে। মাঝে মাঝে আবার চুপ করে থাকে। কোন আওয়াজ করে। এর কারণ কী? দয়া করে জানালে কৃতজ্ঞ হতাম।

উত্তর :  بسم الله الرحمن الرحيم
আজান শুরু হলে শয়তান ভাগতে থাকে। শয়তানের সেই ভয়ার্ত পলায়ন অনেক প্রাণী অনেক সময় দেখতে পায়। তখন সে ভয় পেয়ে কাঁদতে বা চিৎকার করতেই পারে।
তেমনি কুকুর এ কারণে কাঁদে বা ঘেউ ঘেউ করে। যখন দেখতে পায় না, তখন চুপ থাকে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلَاةِ أَحَالَ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ صَوْتَهُ. فَإِذَا سَكَتَ رَجَعَ فَوَسْوَسَ فَإِذَا سَمِعَ الْإِقَامَةَ ذَهَبَ حَتَّى لَا يَسْمَعَ صَوْتَهُ فَإِذَا سَكَتَ رَجَعَ فَوَسْوَسَ»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়তান যখন নামাযের আযান শুনতে পায় তখন বাতকর্ম করতে করতে পলায়ন করে যেন আযানের শব্দ তার কানে পৌঁছতে না পারে। মুয়াজ্জিন যখন আযান শেষ করে তখন সে ফিরে এসে (নামাযীর মনে) সংশয়-সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে পুনরায় যখন ইকামত শুনতে পায় আবার পলায়ন করে যেন এর শব্দ তার কানে না যেতে পারে। যখন ইকামত শেষ হয় তখন সে ফিরে এসে (নামাযীদের মনে) সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। [সহীহ মুসলিম, হাদীস নং-৩৮৯] والله اعلم بالصواب

উত্তর লিখেছেন :  লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক- তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
উৎস : আহলে হক মিডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ