[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।
আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ ছাপা হলো ১১ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা উমর ফারুক ইবরাহীমী।]
আমাদের ভাইবোনদের মধ্যে ষষ্ঠতম ছিলেন মুহাম্মদ রাজি উসমানি রহিমাহুল্লাহ। দেওবন্দে থাকাকালীন সময়ে তিনি দারুল উলুমে ফার্সি বিভাগে পড়তেন। স্বভাবজাত ছোটদের প্রতি ছিলো তার অসামান্য স্নেহ, ভালোবাসা।
তাদের মননে লুকোছাপা সূক্ষ্মাগ্র অভিলাষ, বাসনা তিনি খুব করে বুঝতে পারতেন। তিনি আমাকে সবসময় আদর করতেন এবং আমার ইচ্ছেগুলো পূরণে যথেষ্ট তৎপর থাকতেন।
আমরা ছোট তিনভাই তাকে ‘ভাই রাজি’ বলে ডাকতাম। আর ছোট্ট বয়সে আমি আমার তোতলামো মুখে বলতাম ‘ভাই লাজি’!
তবে তিনি কখনো আমার ইচ্ছে পূরণে ব্যর্থ হলে, আমি এভাবে মনের ক্ষোভ মেটাতাম যে, নামের শুরু থেকে ‘ভাই’ শব্দটা মুছে দিয়ে সরাসরি নাম নিয়ে, রাগের সুরে বলতাম- ‘লাজি’!
একবার তিনি বুঝতে পারলেন, কবুতর দেখলে আমি অনেক খুশি হই। তার এক বন্ধু, হজরত আল্লামা শাব্বির আহমদ উসমানি রহ. এর ভাতিজা, শখের বসে কবুতর পালতেন। সম্ভবত ভাইজান তাকে বলেছিলেন, আমার জন্যও যেন একজোড়া কবুতর নিয়ে আসেন।
সুতরাং তিনি একদিক হাতে কবুতর নিয়ে আমাদের বাসার দরজায় হাজির হলেন। ভাই সাহেব আমাকে নিয়ে, আনন্দচিত্তে দরজায় পৌঁছে গেলেন। আমি যখন কবুতর দেখলাম এবং বুঝতে পারলাম, এটা আমার জন্যই এসেছে তখন যেন আমার আর খুশি ধরে না!
শিশুকালের সেই খুশির কথা আজও আমি ভুলতে পারি না।
আল্লাহ্