আতাউর রহমান খসরু
গতকাল ১২ ফেব্রুয়ারি ঢাকার ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ১০ম কাউন্সিল।
কাউন্সিলে বেফাকের নতুন নির্বাহী কমিটির সাথে সাথে শিক্ষা ও কাঠামোগত একাধিক পরিবর্তনেরও ঘোষণা এসেছে।
এবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, ৩ স্তরে ৩টি নতুন কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণ। তাহলো, মক্তব, কাফিয়া ও ইফতা।
পরীক্ষা বিষয়ক বেফাকের নতুন সিদ্ধান্তের ব্যাপারে কওমি শিক্ষক ও শিক্ষার্থীদের নানামুখী আলোচনা চলছে দেশব্যাপী। আসছে পক্ষে ও বিপক্ষের মতামত।
মক্তব ও কাফিয়া জামাতে কেন্দ্রীয় পরীক্ষা সরকারি স্বীকৃতি সামনে রেখে জাতীয় শিক্ষা কারিকুলামের আলোকে বেফাককে ঢেলে সাজানোর অংশ হিসেবেই করা হয়েছে বলে দাবি করছেন বোর্ড কর্মকর্তাগণ।
বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী কাউন্সিলের আগেই এক সাক্ষাৎকারে আওয়ার ইসলামকে এমনটিই বলেছিলেন।
তবে এর সঙ্গে ভিন্নমতও পোষণ করেন অনেকে। তারা মনে করছেন, কওমি শিক্ষাধারার (কিতাব বিভাগের) ৯ বছরে ৬টি কেন্দ্রীয় পরীক্ষা শিক্ষার্থীদের জন্য শুধু বোঝাই হবে না; বরং কেন্দ্রীয় পরীক্ষার গুরুত্বও হ্রাস পাবে।
উত্তরা গাওয়াইর মাদরাসার মুহাদ্দিস ও বাংলাদেশ মাদরাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম মনে করেন, পরীক্ষার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। বিশেষত মক্তবের কেন্দ্রীয় পরীক্ষা শিশুদের উপর চাপ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্লাস ফাইভে সমাপণী পরীক্ষার নিয়ম করেছে। কিন্তু শিক্ষাবিদদের মত হলো, এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। জাতীয় শিক্ষা কারিকুলামের কেন্দ্রীয় পরীক্ষার চাপে শিশুরা নূন্যতম স্বাধীন ও আনন্দময় জীবনের অধিকার হারাচ্ছে।
মক্তবে পরীক্ষার পরিণতি একই হবে বলে তিনি মনে করেন।
মুফতি জহির ইবনে মুসলিমের এ মতের সঙ্গে একমত হতে পারেন নি দেশের শীর্ষ দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষা সচিব মুফতি আশরাফুজ্জামান।
তিনি মনে করেন, মক্তবে একটি কেন্দ্রীয় পরীক্ষার প্রয়োজন রয়েছে। আমরা দীর্ঘ শিক্ষকতার জীবনে দেখেছি, অনেক শিক্ষার্থী তাকমিল সম্পন্ন করে ফেলছে। অথচ তাদের কুরআন তেলাওয়াত কাঙ্ক্ষিত মানের নয়। মক্তবের কেন্দ্রীয় পরীক্ষা হলে এ সমস্যার সমাধান হবে।
অভিজ্ঞ এ শিক্ষা সচিব মনে করেন, কাফিয়া জামাতেà¦