শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হজরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারতে যাচ্ছেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার সিলেটের হজরত শাহজালাল রহ. ও হজরত শাহ পরানের রহ. মাজার জিয়ারতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগমী ৮ ফেব্রুয়ারি  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের আগে তিনি সফরের ইচ্ছা করেন।

জানা যায়, সোমবার সকাল ১০টায় রাজধানীর গুলশান থেকে সড়ক পথে সিলেটের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। সিলেট পৌঁছে বিকেল সাড়ে ৪টায় হজরত শাহজালাল রহ.-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় যাবেন হজরত শাহ পরান রহ.-এর মাজারে। জিয়ারত শেষে রাতে সিলেটেই থাকবেন তিনি। ঢাকা ফিরবেন পরদিন।

চেয়ারপার্সনের উপস্থিতিতে একটি সভা করার প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। এ ব্যাপারে প্রশাসনের অনুমতিও কামনা করছে তারা।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন ধার্য রয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালত এই রায় ঘোষণা করবেন।

খালেদা জিয়ার রায়; রাজনীতিতে নতুন উত্তাপ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ