আওয়ার ইসলাম
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জাসদের নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, অসুস্থতার কথা শুনে মাওলানা শফীকে দেখতে যাই। সম্প্রতি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সারাদেশের মানুষ আল্লামা শাহ আহমদ শফীকে অত্যন্ত সম্মান করে। তিনি হাটহাজারীতে একটি অনুষ্ঠানে গিয়ে তার অসুস্থাতার সংবাদ শুনে তাকে দেখতে যান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল্লামা শফী শুধু আলেম সমাজের কাছে সম্মানিত নন, কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও। কওমি মাদ্রাসাকে সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। সেদিন তিনিও (শফি সাহেব) গণভবনে উপস্থিত ছিলেন।’
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশ ও সেনাবাহিনী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অধীনে হলে দেশ কীভাবে চলছে, সেই প্রশ্ন তুলেছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা এই প্রশ্ন ছুড়ে দেন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার পর এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে, গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) দলের নির্বাহী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, বিএনপির কোনও ভয় নেই। বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যারা আছেন, তারাও বিএনপির সঙ্গে আছেন।
রোববার সংসদে সম্পূরক প্রশ্নে সরকারি দলের এমপি আ খ ম জাহাঙ্গীর হোসাইন এ বিষয়ে এবং খালেদা জিয়ার মামলা নিয়ে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলাটি এখনও বিচারাধীন। বিচারক জানেন কী রায় দেবেন। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিলে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে বা ভাঙচুর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা পুলিশের ভ্যান ভাঙচুর করেছিল, ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে।’
দেশে কাজ করছে ৮৫ হাজার বিদেশি
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের এক প্à¦