সৈয়দ ফয়জুল আল আমীন
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য আওয়ামী লীগের হওয়ায় আবদুল হামিদের রাষ্ট্রপতি হওয়া নিশ্চিত। নির্বাচন শুধুই আনুষ্ঠানিকতা।
রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করলে আবদুল হামিদই হবেন সবচেয়ে বেশি সময় ধরে থাকা বাংলাদেশের রাষ্ট্রপতি। এর আগে সর্বোচ্চ আট বছর রাষ্ট্রপতি ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ।
বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ এক সময়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ। তার রাষ্ট্রপতি থাকাকালেই ২০২০ সালে পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আবার ২০২১ সালে পালিত হবে স্বাধীনতার রজতজয়ন্তী। দুটি বিষয়েই তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
গত পাঁচ বছর রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ নিরপেক্ষ ভূমিকা রেখেছেন, অনেক সমস্যার দক্ষতার সঙ্গে সমাধান করেছেন। আবার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার তার হাত ধরেই হয়েছে। এ কারণেই তিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন।
২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংবিধান সমুন্নত রাখা, অংশগ্রহণমূলক একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি, ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা। কেননা, চলতি বছরেই একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরবিরোধী অবস্থান গ্রহণ করেছে।
আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। অন্যদিকে বিএনপির দাবি, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। ফলে তার অধীনে নির্বাচনে অংশ নিতে চায় না দলটি। এই পরস্পরবিরোধী অবস্থান দেশে চরম অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। ইস্যুটিকে ঘিরে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধরে নেওয়া যায়।
এ অবস্থায় রাষ্ট্রপতিকে অভিভাবকের দায়িত্ব নিতে হতে পারে। যদিও আমাদের দেশে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তবুও নতুন রাষ্ট্রপতি এমন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেবেন তা দেখার অপেক্ষায় অনেকেই।
তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ মনে কà