সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

‘সুস্থ ধারার সংস্কৃতিই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সুস্থ ধারার সংস্কৃতি বজায় রাখতে ইসলামি সংগীত সংগঠন কলরব’কে আহ্বান জানিয়ে  মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মসজিদ থেকে আযানের ধ্বনি উঠবে। আযানের মধ্যে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, মানুষের মুখে আল্লাহু আকবার,  আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধব্বনিতে পুরো দুনিয়া প্রকম্পিত হবে। পাশাপাশি কলরব'কে সুস্থ ধারায় সংস্কৃতি চর্চা বজায় রাখতে হবে। সুস্থ ধারার সংস্কৃতিই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সি‌টি বসুন্ধরায়, (আ‌ই‌সি‌সি‌বি) আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, আল্লাহু আকবারের ধব্বনিতে ইসলাম জাগ্রত হবে। সমাজের কলুষতা দূর হবে।

আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিলে কেরাত পরিবেশন করেন, মিসরের ক্বারী শাইখ ড. আহম‍াদ আহমাদ নাঈনা, শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরাজী, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইকরা) সহ-সভাপতি শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), আরবের প্রখ্যাত সুরকার ও ইসলামিক সংগীত শিল্পী, সিরিয়ার মুনশিদ ক্বারী মু,তাসিম বিল্লাহ আল আসালী, আলজেরিয়ার শাইখ রিয়াদ আল জাযায়েরী,ভারতের ক্বারী মুহাম্মদ ত্বইয়্যিব জামাল।

নাশিদ পরিবেশন করেন, ইমতিয়াজ মাসরুব,সাঈদ আহমদ,বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন,আবু রায়হান, ইয়াসিন হায়দারি,ইলিয়াস হাসান, আহমদ আবদুল্লাহ ও আইনুদ্দীন আল আজাদের তনয় আসাদুল্লাহীল গালিবসহ কলরবের শিল্পীরা।

এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আওয়ার  ইসলাম টোয়েন্টিফোর ডটকম, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটাল।

এর আগে ২০০৪ সালে ইসলামি সংগীত শিল্পী আইনুদ্দীন আল আজাদের হাত ধরে পথচলা শুরু হয় কলরব সংগঠনের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ