বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকায় এই ১ম আন্তর্জাতিক নুরসি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ ও তুরস্কের ইস্তাম্বুল সায়েন্স এন্ড কালচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তর্জাতিক সম্মেলন।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ও আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

‘লিবিং ইন পিচ এন্ড হারমোনি : দ্য রিসালায়ে নুর পার্সপেক্টিভ’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ডেলিগেটদের অংশগ্রহণ করবেন।

দুইদিন ব্যাপী এ সম্মেলনে বিভিন্ন অনুষঙ্গ রয়েছে। থাকবে গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা এবং প্রবন্ধ উপস্থাপন।

অনুষ্ঠানের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইউসুফ। তিনি একটি অধিবেশনের সভাপতিত্বও করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি এবং তুর্কি পার্লামেন্টের সদস্য ও ইস্তাম্বুল সায়েন্স ও কালচার ফাউন্ডেশনের পরিচালক সাইদ ইউজে, প্রফেসর ড. কলিন ডার্নার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর প্রফেসরে ড. একে আজাদ চৌধুরী।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান ও ডিএমপি পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া সম্মেলনে বক্তব্য দিবেন।

উল্লেখ্য, তুরস্কের অন্যতম মুসলিম বুদ্ধিজীবী বদিউজ্জামান সাইদ নুরসির প্রতি সম্মান প্রদর্শন করে সম্মেলনে রিসালায়ে নুর সংযুক্ত করা হয়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ