বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

নোংরা মাছির বদলে আমরা কেন মৌমাছি হচ্ছি না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
প্রতিবেদক

রাজধানীতে শুক্রবার অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।

তোপখানা রোডের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকেলে তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাশীল আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।

সভায় ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন আরবি ভাষা ও সাহিত্য কেন্দ্র বাংলাদেশের পরিচালক, আরবি ভাষাবিদ মাওলানা মহিউদ্দীন ফারুকী।

তিনি বলেন, আমরা এখন বাস করছি ভার্চুয়াল জগতে।  চাইলেই এখান থেকে সরে আসতে পারব না। চাইলে একে পাশ কাটিয়ে চলতে পারব না। এ জগতকে আমাদের শুদ্ধ করে তুলতে হবে।  সুন্দর করে তুলতে হবে।

এ জগতকে সুন্দর ও শুদ্ধ করে তোলা কঠিন কিছু নয়। আমরা যদি নিজেকে মনে করি ‘আমি একজন ইসলামের দায়ি। আমি যা বলি, যা লিখি তা যেন হয় কুরআন ও সুন্নাহ অনুযায়ী’। তাহলেই আমাদের এ ভার্চুয়াল জগত হয়ে উঠবে শুদ্ধ, সুন্দর আর প্রাণবন্ত।

আমাদের মনে রাখতে হবে ‘আমি একদিন চলে যাব, কিন্তু আমার এ লেখাগুলো থেকে যাবে। এ জবাব আমার প্রভুর কাছে দিতে হবে। প্রত্যেকটি শব্দের জন্য স্রষ্টার কাছে হিসেব দিতে হবে।’

মহিউদ্দীন ফারুকী বলেন, অনলাইন মিডিয়াগুলো একটি লেখার বিষয়ে পাঠকের মতামত ব্যক্ত করার, সমালোচনা করার সুযোগ রেখেছেন। এটা আমরা যারা পাঠক আছি তাদের জন্য সৌভাগ্য। আমরা আমাদের মত ও চিন্তা তাদের জানাতে পারি। তাদের ভুল হলে ধরিয়ে দিতে পারি।

কিন্তু এর ফলে এমন কিছু পাঠক এ জগতে আগমন করেছে, ‘আমাদের সব বিষয়েই নেতিবাচক মন্তব্য করতে হবে’ যত ভালো কিছুই হোক না কেন সেখানে থাকে আমাদের নেতিবাচক মন্তব্য।থাকে ব্যক্তিগত আক্রোশের ছোঁয়া। এ বিষয়টি খুবই লজ্জা এবং হতাশাজনক।

আমরা কেন মৌমাছির মতো হচ্ছি না? যে শুধু বসে ফুলের রেণুতে। আমরা কেন নোংরা মাছির চরিত্র নিজের মধ্যে স্থাপন করছি? যে খাবারেও বসে আবার ময়লার স্তুপেও বসে। আমরা à