বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

‘হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো কেউ কেন আসছেন না যার পেছনে আমরা ছুটে যাবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: রাজধানীতে শুক্রবার অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।

তোপখানা রোডের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকেলে তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাশীল আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।

সভায় ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ, IF Academy & Consultancy এর কো-ফাউন্ডার এবং শারিয়াহ-টেক কনসাল্টেন্ট, ইথিস ভেঞ্চারস, মালয়েশিয়ার মুফতি ইউসুফ সুলতান।

তিনি বলেন, আমাদের মাঝে কলাবরেশনের অনেক অভাব। আমরা সব সময় নিজেদের নিয়ে চিন্তা করি। নিজস্বতার যে চিন্তা বা নিজেদের সংকীর্ণ করে ফেলার এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই চিন্তাটা আমাদের সমাজের রন্ধে রন্ধে লেগে আছে।

তিনি উদাহারণ দিয়ে বলেন, কোন বাড়িতে যখন বউ আসে, তখন দুইটা দল হয়ে যায়। পরবর্তীতে দলের সংখ্যা বাড়তেই থাকে। আমাদের সমাজের চরিত্র ও আমাদের নিজেদের সংস্কৃতি অনেকটাই এরকম।

তিনি বলেন, আমরা মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসায় থাকাকালীন অন্যদের সাথে সমাজের সাথে চলার সুযোগ খুব কমই হয়ে ওঠে। আমাদের নিজেদের অঙ্গনের অন্যদের সাথেই আমরা কম মিশি অর্থাৎ নিজেদের অঙ্গনের অন্যদের সাথেই আমরা মিশি না। কাজেই বাইরের মানুষদের সাথে মেশার তো প্রশ্নই ওঠে না।

আমরা নিজেদের মধ্যে সহযোগিতামূলক কাজ করতে শিখিনি। আর এই কলাবরেশন পৃথিবীর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গাতেই অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়।

নিজে করতে পারা খুব বড় বিষয় না। যদিও এটা বড় যোগ্যতা একজন মেধাবী সে অনেককিছু করতে পারে। কিন্তু চার-পাঁচজন মিলে একটা কাজ করা আমাদের হয়ে ওঠে না। আমাদের কয়টা বই এমন পাই যে চার-পাঁচজন উস্তাদ মিলে এ