শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

বিপুল সংখ্যক নারী কিভাবে মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে এলো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব: ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন মুসলিম ব্রাদারহুডের নারী সদস্যরা। বিশেষ করে ২০১৩ সালের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের পর থেকে ব্রাদারহুডের প্রথম সারির নেতৃবৃন্দসহ দলটির ৫০ হাজারেরও বেশি সদস্যকে কারাদণ্ড দেয়া হয়েছে।

দলটির রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির অধীনে ২০১১ ও ১২ সালের স্বল্প সময়ের রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা ও সাংগঠনিক অভিজ্ঞতা থেকে নারী কর্মীরা দলটির ভেতর ব্যাপক ভূমিকা পালন করেন।

সীমিত ভূমিকা

প্রাথমিকভাবে নারীরা দলের জন্য সামাজিকভাবে সীমিত ভূমিকা পালন করেন। কোনো দরিদ্র পরিবারকে আশ্রয় প্রদান, তাদের খোঁজ-খবর নেয়া এ জাতীয় ছোট-খাট কাজগুলো করতেন তারা। এরপর তারা ক্রমান্বয়ে দলীয় রাজনীতিতে সক্রিয় হন।

১৯৮২ থেকে ২০১১ সাল পর্যন্ত হোসনি মুবারকের শাসনামলে নারীরা দলটির জেলে থাকা সদস্যদের জন্য রাজনৈতিক ও আর্থিক সহায়তা প্রদানে জোরদার ভূমিকা রাখেন। রাষ্ট্র  যাদের ‘নিরাপত্তা হুমকি’ অজুহাতে বিভিন্ন সময়ে গ্রেফতার করেছিল।

প্রকৃতপক্ষে ২০০৫ ও ২০১১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দলটির প্রার্থীদের পক্ষে নারীরা মিডিয়ার মাধ্যমে, মসজিদে নারী মুসল্লিদের সঙ্গে মিলিত হয়ে, স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে ব্যাপক প্রচারণা চালিয়ে ছিলেন। কিন্তু ২০১১ সালের আগে দলটিতে নারীদের সক্রিয় অংশ গ্রহণ ছিল না। কারণ দলটির পুরুষ নেতাদের পক্ষ থেকে নারীদের রাজনৈতিকভাবে অংশগ্রহণ নিষিদ্ধ ছিল।

অন্যদিকে ২০১১ সালের জানুয়ারির আগ পর্যন্ত নারীদের দ্বারা পরিচালিত এই ভূমিকাকে সরকার বিবেচনায় নেয়নি। তাই সরকার তাদের ব্যাপক পরিসরে লক্ষ্যবস্তু বানায়নি। ফেব্রুয়ারি ২০১১ এবং জুন ২০১৩ এর মধ্যে নারীদের রাজনৈতিক অঙ্গনে জায়গা করে দেয়ার পর থেকে মুসলিম ব্রাদারহুডে নারীদের রাজনৈতিকভাবে সক্রিয় অংশগ্রহণ শুরু হয়।

হুসনি মুবারকের শাসনামলে বিভিন্ন কৌশল ব্যবহার করে নারীর কারাদণ্ড এড়িয়ে চলার নীতি  গ্রহণ করা হয়েছিল। উদাহরণস্বরূপ, আলেকজান্দ্রিয়াতে সক্রিয় নেতা জিহান হালাফাভি ২০০০ সালের নির্বাচনে ক্ষমতাসীন দলীয় প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছিল। ফলে সরকার তার স্বামীকে গ্রেফতার