রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মৃত্যুর আগে এমপিপুত্রের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে শনিবার রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে অনিক আজিজ আত্মহত্যা করেন।

অনীক আজিজের ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাসটি ছিল একটি গান নিয়ে। শনিবার ভোর ৪টা ৫মিনিটে 'ওপেন টি বায়োস্কোপ' সিনেমার 'তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই/মাধ্যমিকের বাধ্য মেয়ে, তোকে ছোঁব সাধ্য কই?' গানটি শুনছিলেন অনীক। গানটি ওয়ালে শেয়ার করে অনীক লিখেছেন, 'তোর জন্য ছুটির দিন'।

news-image

একজন সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন, এটা কি করে সম্ভব, বিশ্বাস হচ্ছে না, এত প্রাণোচ্ছ্বল কেউ আত্মহত্যা করবে।

আরেকজন লিখেছেন, ভাই... আমাদের এভাবে কাঁদানো উচিত হয়নি... পরপারে ভাল থাকবেন এটাই প্রার্থনা।

প্রসঙ্গত,  বাবা এমপি মুস্তফা লুৎফুল্লাহর আজ রোববার সংসদে অধিবেশনে যাওয়ার কথা রয়েছে। সকলে ঢাকাতে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে মরদেহটি দেখতে পায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ