বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপি সরকার আমাকে বিপিএম পিপিএম দেয়নি, বরং বলেছে আ.লীগের লোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ দমনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ পুলিশ রোল মডেল স্থাপন করেছে।বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। বিদেশিরা বাংলাদেশের প্রশংসা করছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে আমার এ ব্যক্তিগত উপলদ্ধি হয়েছে।

বিগত বিএনপি সরকারের আমল ব্যক্তিগতভাবে আমিও সন্ত্রাস দমনে ব্যপক সাফল্যের স্বাক্ষর রেখেছি। কিন্তু পুরস্কার হিসেবে বিএনপি সরকার আমকে বিপিএম-পিপিএম দেয়নি। বরং বিএনপি সরকার উল্টা আমাকে আওমী লীগের লোক বলে বহ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহর পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি শহিদুল হক এসব কথা বলেন।

আইজিপি বলেন, এক সময় চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ থাকলেও এখন আর সে গ্রুপ নেই। আমি এখানকার পুলিশ সুপার থাকাকালে এসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সাঁড়াশী অভিযান চালিয়ে তাদের নির্মূল করেছি।

এমনকি তৎকালীন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ি তল্লাশী চালিয়ে সন্ত্রাসী গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করেছি। তখন সাকার রক্ত চক্ষু হুমকি-ধামকিতে ভয় পাইনি।

শহিদুল হক বলেন, সমাজে অপরাধ দমনে পুলিশ জনগণের সেতুবন্ধন রচনার জন্য এবং পুলিশকে জনগণের বন্ধু সেজে আরো কাছাকাছি আনার জন্য কমিউনিটি পুলিশং সিস্টেমস চালু করা হয়েছে।

তিনি বলেন,  কমিউনিটি পুলিশিং এর মধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমতে শুরু করেছে। জনগণের মধ্যে পুলিশের দূরত্ব কমে গেছে। পুলিশের সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে গেছে।

সূধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইফতেখার উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড.এস এম মুনির উজ জামান, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, চিটাগাং চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম, মেট্টোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ