আওয়ার ইসলাম: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে কাকরাইল তাবলিগ মারকাজের মুকিম মাওলানা আবদুল্লাহ মনসুরের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
যেখানে কাকরাইলের এই মুকিম ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম অল্লামা আবুল কাসেম নোমানী এবং মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের চেয়ারম্যান আল্লামা আরশাদ মাদানির কড়া সমালোচনা করেন।
অডিও ক্লিপে আবদুল্লাহ মনসুর মাওলানা সাদ ইস্যুতে চলমান সঙ্কটকে দারুল উলুম দেওবন্দের কারসাজি বলেও ধৃষ্টতা দেখান। আর মাওলানা সাদকে রক্ষা করা না গেলে তাবলিগের কাজ ধ্বংস হয়ে যাবে বলেও দাবি করেন।
আবদুল্লাহ মনসুর এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। মাওলানা সাদ ইস্যুকে কেন্দ্র করে বই লিখে ব্যাপক প্রতিবাদের মুখে তওবা করেন। নিজের ভুল ও গোড়ামির জন্য কাকরাইলর মারকাজে কয়েকবার পিটুনিরও শিকার হয়েছেন।
এমন সব কর্ম করেও তিনি বিভিন্ন আলেমের দরবারে গিয়ে ক্ষমা চাইলে সৎ পথে ফিরে আসবেন মনে করে আলেমরা তার ব্যাপারে কিছুটা নমনীয় হন। কিন্তু তিনি সেই নমনীয়তাকেই যেন আরেকবার কাজে লাগালেন।
গত দুইদিনে অসংখ্য পাঠক আওয়ার ইসলামকে মেইল ও ফোনে অনুরোধ করেন আবদুল্লাহ মনসুরের অডিও ক্লিপটি যাচাই করার জন্য। পাঠকের অনুরোধে তদন্দ করতে নেমে আওয়ার ইসলাম তার সত্যতা পেয়েছে।
মজার ব্যাপার হলো, আবদুল্লাহ মনসুর এবারও ভুল করে পূর্বের মতোই ক্ষমা চেয়েছেন। মন্তব্যকারীদের অভিমত- তিনি এ কাজেরই একজন দক্ষ খেলোয়ার।
অডিও ক্লিপে আবদুল্লাহ মনসুর বলেন, ‘আমি বাংলাদেশ থেকে বলছি এবং আমি দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্র। আমার আওয়াজ যারা শুনছেন, তারা অনুগ্রহ করে এই আওয়াজ মাওলানা আরশাদ মাদানি এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিমের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, হজরত! আপনি যে অরাজকতা সৃষ্টি করে রেখেছেন, তা আসলাফদের সমস্ত অর্জনকে ধুলোয় মিশিয়ে পা দিয়ে মাড়ানো হচ্ছে। যার ফলে দারুল উলুম দেওবন্দের অতুলনীয় ক্ষতি হচ্ছে।
আপনারা মাওলানা সাদ সাহবেকে যেই পরিমাণ অপমান করেছেন এবং করার চেষ্টা করেছেন তারচে অধিক অপমানে দারুল উলুম দেওবন্দ নিপতিত।
খুব তাড়াতাড়ি আপনারা আপানাদের এই অবস্থান থেকে ফিরে আসুন এবং দারুল উলুম দেওবন্দকে অপমান থেকে রক্ষার জন্য ভূমিà