বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

রিটকারী বিএনপি নেতাকে নিয়ে বিব্রত হাইকমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোট স্থগিত চেয়ে রিটকারী ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান ও ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে নিয়ে বিব্রত দলের হাইকমান্ড।

নির্বাচন বন্ধের কারণে দলের মহাসচিব থেকে শুরু করে শীর্ষ নেতারা বুধবার দিনভর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন সরকার নিজের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন বন্ধ করে দিয়েছে।

তবে বাস্তবতা হলো দুই রিটকারীরর একজন বিএনপি নেতা আতাউর রহমান হলেন ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক। বিএনপি নেতারা এখন বলছেন আতাউরক সরকারের লোক।

এদিকে আতাউর রহমান বলছেন, তিনি উচ্চ আদালতে গেছেন নিজের সিদ্ধান্তে। দলের কারো সঙ্গে যেমন তার কথা হয়নি, তেমনি তার সঙ্গে দলের কেউ যোগাযোগও করেনি।

আতাউর রহমান বলেন, আমি বিএনপির নেতা হতে পারি, কিন্তু আমি তো লোকাল চেয়ারম্যান। দলকেও আমার কথাটা বুঝতে হবে। রিট নিয়ে আমি বিএনপির কারও সঙ্গে কথা বলিনি, তারাও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।

উল্লেখ্য, রিটকারী অপর ব্যক্তি হলেন, বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসএস/