বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

নারায়ণগঞ্জে শামীম ও আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ; আইভীসহ আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে  সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ​ আইভী সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে মঙ্গলবার থেকে হকারদের বসতে বলেন শামীম ওসমান। বিকেল ৪টার দিকে চাষাড়ায় শহীদ মিনারের কাছে হকাররা বসে। সোয়া ৪টার দিকে মেয়র আইভী তার সমর্থকদের দিয়ে শহীদ মিনারের দিকে রওনা দেন। তিনি কিছু হকারদের ফুটপাত থেকে তুলে দেন।

এক পর্যয়ে সায়েম প্লাজার কাছে শামীম ও আইভীর সমর্থদের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ পরে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয় বলে জানা যায়।

মেয়র অাইভী অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের ওপর শামীম ওসমানের সমর্থকরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ডিসি ও এসপির প্রত্যাহার দাবি করেছেন তিনি। শামীম ওসমান জানান, তার নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ